বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ ৮১তম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-০৬ ১৮:০১:৩৭
চলমান ২০২১ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর তালিকায় বাংলাদেশ ৮১তম স্থান দখল করেছে।এ তালিকায় প্রথমস্থান দখল করেছে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র।
সিইওওয়ার্ল্ড নামের একটি মার্কিন ম্যাগাজিন প্রতিষ্ঠান সম্প্রতি ১৯০টি দেশ নিয়ে এ তালিকা তৈরি করেছে। ১০০ নম্বরের ভিত্তিতে করা ওই জরিপে বাংলাদেশের স্কোর ৬১ দশমিক ৬৭।
এই তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে চীন ও রাশিয়া। দেশ দুটির স্কোর যথাক্রমে ৯৪ দশমিক ২৯ ও ৯৪ দশমিক ১১। দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার পরেই বাংলাদেশের অবস্থান।
তালিকায় ৯৩ দশমিক ৬২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ভারত। এরপর যথাক্রমে ফ্রান্স ও জার্মানি। তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্কোর হচ্ছে ৯৮ দশমিক শূন্য ৯।
সিইওওয়ার্ল্ড ম্যাগাজিনের এ তালিকায় সপ্তম স্থানে আছে জাপান ও অষ্টম যুক্তরাজ্য। নবম স্থানে দক্ষিণ কোরিয়া আর দশম স্থানে ইসরায়েল। আর তালিকার সবার শেষে আছে স্লোভেনিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও স্লোভাকিয়া।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














