পাটের বিষয়ে সমন্বিত প্রকল্পের উদ্যোগ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-০৭ ১৭:১৩:৪২
পাটের বীজ উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণের মাধ্যমে কৃষকের নায্যমূ্ল্য নিশ্বিতে একটি সমন্বিত প্রকল্প নেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে উচ্চফলনশীল পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে রোডম্যাপ বাস্তবায়ন বিষয়ে সভায় তিনি এ কথা বলেন। এ সময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী উপস্থিত ছিলেন।
এ সময় কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় আজকে যৌথভাবে মিটিং করলাম। বেসরকারি সংস্থাসহ আরও যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকেসহ একটি সমন্বিত কর্মসূচি নেব। পাট বীজ উৎপাদন এবং উৎপাদন করলেই হবে তা চাষির কাছে বিতরণ, কৃষকের উৎপাদিত পাট দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রির নিশ্চয়তা দেয়াসহ ভ্যালু চেইনের প্রত্যেকটি জায়গা আমাদের অ্যাড্রেস করতে হবে। না হলে আমরা সফল হবো না।’
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














