স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩৭৮ কর্মকর্তার পদোন্নতি
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-০৭ ১৭:৫৫:০৮
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩৭৮ জন মেডিক্যাল অফিসারকে জুনিয়র কনসালট্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে।এ নিয়ে গত তিন মাসে মোট ১ হাজার ৩২৮ জন মেডিক্যাল অফিসারকে জুনিয়র কনসালট্যান্ট (৬ষ্ঠ গ্রেড) এ পদন্নোতি দেওয়া হলো।
আজ বৃহস্পতিবার তাদের পদোন্নতি দেওয়া হয়েছে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।
এই প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া চিকিৎসকদের নামের তালিকা ও বিষয়ের নাম উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের per3@hsd.gov.bd- ইমেইলে তাদের যোগদানপত্র পাঠাতেও প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














