দর বৃদ্ধির শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১০ ১৬:২০:০৪


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৪৩ বারে ৮৬ লাখ ৩৬ হাজার ৩৫৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৭ কোটি ১৪ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটি ৯০৪ বারে ৫৮ লাখ ৪২ হাজার ২৯৪ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা রবির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪৭৩ বারে ৩৬ লাখ ২৬ হাজার ৪৮৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৯৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –লাফার্জহোলসিমের ৯ দশমিক ৭৯ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৯ দশমিক ৬৭ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৯ দশমিক ৪১ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৯ দশমিক ১৬ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৯ দশমিক ০৯ শতাংশ, সিএপিএম আইবিবিএল ম্যানেজমেন্ট ফান্ডের ৮ দশমিক ৭৪ শতাংশ ও ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ার দর ৭ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৬:১৯/১০/১/২০২১