লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১২ ১৫:৩৭:১৫
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ১১৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১১৪ কোটি ৬৯ লাখ টাকার।
১১১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাফার্জ হোলসিম বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক, সামিট পাওয়ার, পাওয়ার গ্রীড, আইডিসিএল, সাইফ পাওয়ারটেক ও স্কয়ার ফার্মা লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৫:৩৭/১২/১/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













