যুব সমাজকে কাজে লাগালে কৃষিপণ্যের নায্যমু্ল্য নিশ্চিত হবে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১৪ ১৪:১৬:০৬
দেশের বিশাল শিক্ষিত যুবসমাজকে কৃষি কাজে লাগানো গেলে পণ্যের মান উন্নত হবে এবং কৃষিপণ্যের নায্যমূল্য নিশ্চিত হবে বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।তিনি বলেন এর ফলে ভোক্তা নিরাপদ খাদ্যপণ্য পাবেন।
বুধবার রাজধানী ঢাকায় স্থানীয় একটি হোটেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কেন্দ্র স্থাপনের মাধ্যমে যুব উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, যুবসমাজকে কৃষিভিত্তিক শিল্পে কাজে লাগানোর সিদ্ধান্ত সময়োপযোগী। শিক্ষিত যুবসমাজ কৃষির দায়িত্ব নিলে দেশ লাভবান হবে। আমাদের দেশে মৌসুমের সময় অনেক কৃষিপণ্য নষ্ট হয়ে যায়, কৃষকরা নামমাত্র মূল্যে এগুলো বিক্রি করতে বাধ্য হন। দেশে উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে সারা বছর ব্যবহার করা যায়। আমাদের দেশে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা প্রয়োজন। এতে শিক্ষিত যুবসমাজ কাজ করার সুযোগ পাবে, অন্যদিকে কৃষিপণ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে। দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। আমাদের যুবসমাজ ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে জীবনবাজি রেখে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। দেশের স্বাধীনতার জন্য হাসতে হাসতে জীবন দিয়েছে। যুবকরা দেশ ও জাতির বড় শক্তি।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














