৪০ হাজার দক্ষ গাড়িচালক তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১৬ ১৬:৫৭:৫৮
সকল ধরণের দুর্ঘটনা প্রতিরোধ করে নিরাপদ সড়ক তৈরির লক্ষ্য নিয়ে ৪০ হাজার দক্ষ গাড়িচালক তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার। তরুণদের যানবাহনচালনার প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এই উদ্যোগের আওতায় প্রশিক্ষিত গাড়িচালক তৈরি করা হবে। এর মাধ্যমে একদিকে যেমন সড়ক নিরাপদ হবে, অন্যদিকে বেকার তরুণদের জন্য পরিবহন খাতে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সুযোগ তৈরি হবে। প্রশিক্ষিত এসব তরুণদের জন্য প্রবাসেও কর্মসংস্থানের সুযোগ উন্মুক্ত হবে। এতে করে দারিদ্র্য বিমোচনের পাশাপাশি টেকসই জীবিকা নিশ্চিত করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে সড়ক দুঘর্টনাও উল্লেখযোগ্য পরিমাণে কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
গৃহীত এই উদ্যোগ বাস্তবায়নে ‘যানবাহন চালনা প্রশিক্ষণ’ নামে একটি প্রকল্প শুরু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পরিকল্পনা কমিশন জানিয়েছে, এতে ব্যয় ধরা হয়েছে ১০৫ কোটি ৯৪ লাখ টাকা।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














