পুঁজিবাজারের উন্নয়নে যৌথভাবে কাজ করতে চায় লন্ডন স্টক এক্সচেঞ্জ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-১৭ ২০:৫৯:১৯
বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে যৌথভাবে কাজ করতে আগ্রহী লন্ডন স্টক এক্সচেঞ্জ। রবিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) এসে এই আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশ নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।
এদিন বিকালে কমিশনের সঙ্গে সাক্ষাত করেন রবার্ট চ্যাটার্টন ডিকসন। এতে উভয় দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সানবিডিকে বলেন, আজকে কমিশনে ব্রিটিশ হাই কমিশনার এসেছিলেন। আমাদের সাথে ফলপ্রসু আলাপ হয়েছে। তারা বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে সহযোগিতা করতে চায়। আমরাও তাদের সাথে কাজ করতে আগ্রহী। পারস্পরিক সম্পর্কের মাধ্যমে পুঁজিবাজারকে এগিয়ে নিয়ে যেতে চাই।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













