নতুন বছরে সংসদের প্রথম অধিবেশন বসছে আজ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১৮ ১৪:৩২:৩৬
নতুন ২০২১ বছরে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে আজ।এটি জবে চলমান একাদশ সংসদের ১১তম অধিবেশন। নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুর দিন সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সাধারণত প্রতি বছরের প্রথম সংসদ অধিবেশন দীর্ঘ হয়। বছরের শুরুর অধিবেশন ৩০ কার্যদিবস চলার রেকর্ডও আছে জাতীয় সংসদে। কিন্তু করোনার কারণে এবারের অধিবেশনটি হবে সংক্ষিপ্ত। মহামারীর এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজনে আগের চারটি অধিবেশনের মতো এবারো সীমিতসংখ্যক সংসদ সদস্য অধিবেশনে অংশ নেবেন। প্রথম দিন করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পাওয়া সংসদ সদস্য অংশ নেবেন। এরপর প্রতি কার্যদিবসে সর্বোচ্চ ৯০ জনকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানো হবে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














