এনার্জি প্যাক পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১৮ ১৬:০৩:৫৩


পুঁজিবাজারে মঙ্গলবার লেনদেন শুরু হতে যাওয়া এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর,২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮৮ পয়সা।

এ সময়ে কোম্পানির মুনাফা হয়েছে ৬ কোটি ৬৪ লাখ টাকা। এর আগের বছরের একই সময়ে কোম্পানির মুনাফা ছিল ১৩ কোটি ১৬ লাখ টাকা।

৩০ সেপ্টেম্বর,২০২০ সমাপ্ত সময়ে আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ৩৫ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৪৭  টাকা ৬৪ পয়সা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৬:০৩/১৮/১/২০২১