জনগণের টাকা খরচে সতর্ক হতে হবে: পরিকল্পনামন্ত্রী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১৮ ১৯:০৯:৩৬


জনগণের টাকা খরচে সতর্ক হতে হবে,কোনভাবেই অপচয় করা যাবে না বলেছেন,পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।’আজ সোমবার (১৮ জানুয়ারি) জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের জোনাল অপারেশনের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘না খেয়ে টাকা বাঁচাতে বলবো না। খেতেও হবে, আবার হিসাবও করতে হবে। প্রতিটি টাকা খরচ করতে হিসাব করে। কেননা যারা আমাদের টাকা দিচ্ছেন, তার গিয়ে দেখেন আমাদের মতো সুন্দর বসার জায়গা পাচ্ছেন না। তারা হয়তো মাটিতে বসে কাজ করছেন। অথচ তারাই দেশের মানুষ।’

সানবিডি/এনজে