বিমানবন্দর এলাকায় দম্পতিকে চাপা দেওয়া সেই বাসচালক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০১-১৯ ১৩:০৫:৪৩
রাজধানীর বিমানবন্দর সড়কে আকাশ ইকবাল ও হাজারিকা মায়া মিতু দম্পতিকে চাপা দেয়া সেই বাসচালককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার রাতে গাজীপুর জেলা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন সিআইডির এডিশনাল ডিআইজি ওমর ফারুক।
গ্রেফতার বাসচালকের নাম তসিকুল ইসলাম (২৮)। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শেরপুরে।
এদিকে গতকাল রোববার সকালে স্বামী আকাশ ইকবালের (২৬) মোটরসাইকেলে অফিসে যাচ্ছিলেন স্ত্রী হাজারিকা মায়া মিতু (২২)। বিমানবন্দর সড়কের কাওলা এলাকায় দ্রুতগতির আজমেরী পরিবহনের একটি বাস ধাক্কা দেয় তাদের। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা। নিহত এ দম্পতির চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
এ ঘটনায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














