রাষ্ট্রায়ত্ত ১৫টি চিনিকলের মধ্যে ১৪টিতেই লোকসান: শিল্পমন্ত্রী
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-২০ ১৫:২৪:৪৪
দেশের ১৫টি রাষ্ট্রায়ত্ত চিনিকলের মধ্যে ১৪টিই অলাভজনক বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।
জাতীয় সংসদে মন্ত্রী জানান, বাংলাদেশে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন ১৫টি চিনিকল রয়েছে। যার মধ্যে একটি মিল কেরু অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড লাভজনক এবং বাকি ১৪টি মিল অলাভজনক।
এ সময় মন্ত্রী বলেন, চলতি ২০২০-২১ মাড়াই মৌসুমের জন্য ছয়টি চিনিকলের মাড়াই কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। কোনো চিনিকল বন্ধ করা হয়নি। চিনিকল বন্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














