ফার্মা এইডসের ইলেক্ট্রিক ওভেন স্থাপন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২১ ১২:০২:২৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইডস লিমিটেডের পরিচালনা পর্ষদ নতুন এক সেট ব্রান্ডের ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রিক ওভেন স্থাপনের কাজ শেষ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত বছরের ২৮ ডিসেম্বর কোম্পানির কারখানায় এই নতুন ওভেন স্থাপনের কাজ শেষ হয়। এর আগে গত বছরের ১০ নভেম্বর নতুন ইলেক্ট্রিক ওভেন কোম্পানিটির কারখানায় আনা হয়। নতুন ওভেন স্থাপন করতে কোম্পানিটি ৮৫ লাখ ৮১ হাজার ৬২৫ টাকা বিনিয়োগ করেছে।
কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের (২০২০-২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই ব্যয় স্থায়ী সম্পদ হিসাবে উল্লেখ করা হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১২:০২/২১/১/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














