চাঁদের গাড়ি উল্টে তিন জনের মৃত্যু

জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০১-২১ ১৭:২৪:৪১


বান্দরবানের থানচিতে চাঁদের গাড়ি উল্টে খাদে পড়ে গেলে তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচ জন।

উপজেলার লেক্রী সড়কে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলা চেয়ারম্যান হোয়াই হ্লা মং গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহতদের থানচিতে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, চাঁদের গাড়ির সবাই স্থানীয় শ্রমিক।