সবার আগে ভ্যাকসিন নিতে চান অর্থমন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২১ ১৮:০২:০১
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভারত থেকে আনা ভ্যাকসিন সবার আগে নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে অনলাইনে অনুষ্ঠিত অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। সভায় সভাপতিত্বও করেন তিনি।
এ সময় করোনার ভ্যাকসিন নেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি নেব, অবশ্যই নেব। আমি সবার আগেই নেব। আমার তো ভ্যাকসিন দরকার, আমার বয়স হয়েছে। আপনার (সাংবাদিক) লাগবে না। আমি বয়স্ক, আমার লাগবে।’
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














