ভারত থেকে ভ্যাকসিন ক্রয়
তিন কোটি ডোজ কিনতে ১২৭১ কোটি টাকার চূড়ান্ত অনুমোদন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২১ ১৯:৫৯:২২
মহামারি করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে ভারত থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ হাজার ২৭১ কোটি টাকা ব্যয়ে তিন কোটি ডোজ করোনা ভ্যাকসিন কেনার চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এক ভার্চুয়াল বৈঠকে ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেয়া হয়। এই বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় কোভিড-১৯ ভ্যাকসিন (অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সার্স-কোভ-২ এজেডডি ১২২২) সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে তিন কোটি ডোজ কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১ হাজার ২৭১ কোটি ৫৫ লাখ টাকা।’
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














