শান্তা আমনাহ শরীয়াহ ফান্ডের লভ্যাংশ ঘোষণা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২২ ১০:১৫:৩৮


বে-মেয়াদী শান্তা আমনাহ শরীয়াহ ফান্ডের ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। বৃহস্পতিবার অনুষ্ঠিত ট্রাস্টি সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

ফান্ড ম্যানেজার সূত্র মতে,৩১ ডিসেম্বর,২০২০ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ২৩ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিলো মাত্র ১৪ পয়সা।

ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) ১২ টাকা ৪৮ পয়সা। গত বছর ছিলো ১০ টাকা ১৫ পয়সা। অন্যদিকে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) ১১ টাকা ৫৪ পয়সা। গত বছর ছিলো ১০ টাকা ৫৪ পয়সা।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি ফান্ডটির সাবস্ক্রিপশন শুরু হয়। শুরু থেকে ২৩ জানুয়ারি ২০২১ পর্যন্ত ফান্ডটির এনএভি বেড়েছে ৩৩ দশমিক ১ শতাংশ, অপরদিকে আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর শরিয়াহ ভিত্তিক সূচক, ডিএসইএস বৃদ্ধি পেয়েছে মাত্র ০.৩ শতাংশ।