চাল আমদানিতে এলসি খোলার সময়সীমা বাড়লো

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-২৩ ১৭:০৮:৫৩


দেশে বেসরকারি পর্যায়ে বাইরে থেকে চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের লেটার অব ক্রেডিট (এলসি) খোলার সময়সীমা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ শনিবার (২৩ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাজারগুলোতে লাগামহীন চালের বাজার নিয়ন্ত্রণে সরকার চাল আমদানির সিদ্ধান্ত নেয়। এবার আমন মৌসুমে মোটা চালের দাম ৫০ টাকা ছুঁয়েছে। এই উচ্চমূল্য দুর্ভোগে ফেলেছে সাধারণ মানুষকে। এমন পরিস্থিতিতে গত ২৭ ডিসেম্বর সংবাদ সম্মেলনে চাল আমদানির শুল্ক ৬২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সানবিডি/এনজে