অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হলেন মোরশেদ ও মেহেদী
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-২৪ ১৬:১২:২৮
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মোহাম্মদ মোরশেদ ও মেহেদী হাসান চৌধুরীকে ।
আজ রোববার (২৪ জানুয়ারি) তাদেরকে নিয়োগ দেয়া হয়। আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ পুনরাদেশ না দেয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ মোরশেদ ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের দায়িত্বরত সচিব মো. গোলাম সারোয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














