সবাইকে ভ্যাকসিন দেয়ার পর আমি নেব: প্রধানমন্ত্রী
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-২৭ ২০:২০:১২
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছের, আগে আগে নিলে বলবে আগে নিজেই নিল, কাউকে দিল না। সবাইকে দিয়ে নিই তারপর আমি নেব।
আজ বুধবার বিকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম প্রত্যক্ষ করার সময় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী উদ্বোধন ঘোষণার পরে প্রথম ভ্যাকসিন নিতে আসেন সিনিয়র নার্স রুনু ভেরোনিকা কস্তা। এসময় প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করেন, নার্ভাস লাগছে না তো? রুনু জানান, ভয় পাচ্ছেন না।
এসময় প্রধানমন্ত্রী তার প্রশংসা করে বলেন, দোয়া করি তুমি জীবনে আরও অনেক মানুষের সেবা করবে।
এরপর পর্যায়ক্রমে টিকা নেন ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশ মো. দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ।
এসময় ভ্যাকসিন গ্রহণকারি প্রত্যেককে তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














