বাংলাদেশ সাবমেরিনের অর্ধবার্ষিকী প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২৭ ২১:৩১:১৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) লিমিটেডের পরিচালনা পর্ষদ অর্ধ-বার্ষিকীর (অক্টোবর-ডিসেম্বর,২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অর্ধ-বার্ষিকীতে (জুলাই-ডিসেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ২৬ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৪৫ টাকা ৩০ পয়সা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/২১:৩০/২৭/১/২০২১