যশোরে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জনের প্রাণহানি
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০১-২৮ ১১:৫৬:০২
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ২ নারীসহ ৩ জন মারা গছে। নিহত দুই নারীর মধ্যে একজনের বয়স ৫০ বছর ও অপরজনের বয়স ৫৫ বছর। নিহত সাগর হোসেন (১৮) নামে এক মোটর মিস্ত্রী। তিনি চৌগাছা উপজেলার আফরা গ্রামের কোরবান আলীর ছেলে।
বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় যশোর শহরতলীর মুড়লি ও ঝিকরগাছা উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার (২৭ জানুয়ারি) সকালে ফেরার পথে মুড়লি মোড়ে বিপরীতমুখি একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সাগর ও আশিক। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সাগর মারা যায়।
যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর সড়কের মোহাম্মাদপুর নামকস্থানে একটি ট্রাক ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ হয়। ইজিবাইকে থাকা অজ্ঞাত দুই নারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ওই দুই নারী মারা যান।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আহম্মেদ তারেক শামস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
যশোর কোতয়ালী থানার ওসি মনিরুজ্জামান জানান, সড়ক দূর্ঘটনায় নিহত দু জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













