রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-৩০ ১৪:৩৩:৫০
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্ত্যচুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। এই সংকট সমাধানের লক্ষ্যে জাতিসংঘ মহাসচিবকে জটিল এই পরিস্থিতির প্রতি আরও বেশি মনোনিবেশের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যদি অতি দ্রুত রোহিঙ্গা সমস্যার সমাধান করা না হয়, তাহলে এই অঞ্চলে আরও অস্থিতিশীলতা দেখা দিতে পারে।’
স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদ হলে ‘মহাসচিব আন্তোনিও গুতেরেজ উত্থাপিত জাতিসংঘের বার্ষিক রিপোর্ট এবং ২০২১ সালের অগ্রাধিকারসমূহের’ উপর আয়োজিত ব্রিফিংয়ে রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এসব কথা বলেন।
এসময় তিনি করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতি দক্ষতার সঙ্গে এবং কার্যকর ও সমন্বিতভাবে মোকাবিলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত হওয়ার আহ্বান জানান।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














