চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-৩০ ১৫:৩৫:৩৬
চিকিৎসার উদ্দেশ্যে সস্ত্রীক সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তারা।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ।
এ সময় তিনি বলেন, বিএনপি মহাসচিব চিকিৎসার জন্য শনিবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তার স্ত্রী রাহাত আরা বেগমসহ সিঙ্গাপুর রওয়ানা হয়েছেন। করোনাভাইরাসের কারণে তাদেরকে সেখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। পরে চিকিৎসা নিয়ে দেশে ফিরবেন তারা
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














