ট্রাভেল এজেন্টের কাছে বিমানের ৪১ কোটি টাকা পাওনা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-০১ ১৪:৩০:০৫


জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছেন,, ৯০ বিক্রয় প্রতিনিধির (ট্রাভেল এজেন্ট) কাছে বাংলাদেশ বিমানের পাওনা ৪১ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৯৪০ টাকা। এমএ লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

চট্টগ্রামের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দেশের জলভাগ বা স্থলভাগের আয়তন কত তার সুনির্দিষ্ট তথ্য পাননি বলে জানান।

এ সময় ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সূত্রে বা অন্য কোনো সরকারি সংস্থার কাছ থেকে সুনির্দিষ্টভাবে জলভাগ এবং স্থলভাগের আয়তন সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। দেশের জনগণের কল্যাণে স্থলভূমি অর্থাৎ কৃষিজমি, বনভূমি এবং জলাভূমি সংরক্ষণের জন্য ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বলেও মন্ত্রী জানান।

সানবিডি/এনজে