প্রাণঘাতি করোনায় আরও ১০ জনের মৃত্যু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০১ ১৭:৩২:১৭
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সারাদেশে আরও ১০ জনের মৃত্যু ঘটেছে। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও একজন নারী। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১৩৭ জনে।
আজ সোমবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০৬টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৫৫৬টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৪৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৬ লাখ ৬৪ হাজার ১৯৭টি। এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪৪৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫৮২ জনে দাঁড়াল।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














