সড়ক দুর্ঘটনায় আহতদের আর্থিক সহায়তা প্রদানের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০২ ১১:১৫:৫৯
সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য জরুরী ভিত্তিতে “আর্থিক সহায়তা তহবিল” গঠন, সড়ক দুর্ঘটনায় আহতদের ৫ লক্ষ টাকা এবং নিহত ব্যক্তির উত্তোরাধিকারীকে ২০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের দাবী জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সোমবার (১ ফেব্রুয়ারী) ২০২১ সকালে নগরীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবী জানান।
নতুন সড়ক পরিবহন আইন ২০১৯ সালের নভেম্বর থেকে কার্যকর হয়েছে, জেল-জরিমানা আদায় হচ্ছে, কিন্তু এই আইনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি বলা হলেও দীর্ঘ ১৫ মাসে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ট্রাষ্টি বোর্ড গঠন না হওয়া সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থরা ক্ষতিপূরণ পাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমেদ মজুমদার, যাত্রী কল্যাণ সমিতির যুগ্ম মহাসচিব এম. মনিরুল হক প্রমুখ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














