জাপানি ব্যবসায়ীদের প্রতি অধিক হারে বিনিয়োগের ‍আহ্বান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০২ ১৮:৩১:৪২


অব্যাহতভাবে বাংলাদেশের মানুষের আয় বাড়ছে এবং দেশেই বিশাল ভোক্তাশ্রেণি ও বাজার তৈরি হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস জাপানি ব্যবসায়ীদের এই সুযোগ কাজে লাগানোর জন্য বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান করেছেন।

আজ মঙ্গলবার (২ জানুয়ারি) ভার্চুয়ালি অনুষ্ঠিত বাংলাদেশ বিজনেস সেমিনারে (ওয়েবিনার) ড. আহমদ কায়কাউস জাপানি ব্যবসায়ীদের এমন আহ্বান করেন।

টোকিওতে বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি (বিডা), বাংলাদেশ ইকোনমিক জোন অথোরিটি (বেজা), জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) সম্মিলিত উদ্যোগে এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

এই সেমিনারে জাপানি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাওকি ইতো ওই সেমিনারে উপস্থিত ছিলেন।

সানবিডি/এনজে