পুনরায় সিআইএস-বিসিসিআই’র সভাপতি নির্বাচিত হলেন ডন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০৩ ১৭:৩২:৩২


কমনওয়েথ অব ইনডিপেন্ডেন্ট এস্টেট-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিআইএস-বিসিসিআই) ২০২১-২০২৪ সময়কালের ত্রি-বার্ষিক মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়ে। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে মোহাম্মদ হাবিব উল্লাহ ডন পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। সেই সাথে সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী দ্বীন ও সহ-সভাপতি যাদব দেবনাথ নির্বাচিত হন।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সিআইএস-বিসিসিআই’র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। মোট ১৭ জন পরিচালককে নির্বাচন বোর্ড নির্বাচিত ঘোষণা করে। অন্যান্য পরিচালকগণ হলেন দীলিপ কুমার আগর ওয়ালা, হেলেনা জাহাঙ্গীর, মো. মোশাররফ হোসেন, সৈয়দ শামিম রেজা, ডা. লকিয়ত উল্লাহ, তৌহিদা সুলতানা, সাফকাত হায়দার, রাশেদুল হোসেন চৌধুরী, ডা. যশোদা জীবন দেবনাথ, এনামুল হক, সালমা হোসেন, শেখ ফয়েজ আলম, আব্দুল লতিফ সরকার ও কাসফিকুর রহমান।

সানবিডি/এনজে