মুজিববর্ষেই ১৭০টি মডেল মসজিদ উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০৪ ১৮:২০:১৮
পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামকে শুধুমাত্র মসজিদের ভিতরে আটকে রাখলে হবে না। এটি যে একটি পূর্ণ জীবন বিধান সেটা বোঝাতে চাই মডেল মসজিদ। যেখানে নিয়মিত ইসলামি জ্ঞানচর্চা হবে, কেন্দ্র হবে। এই লক্ষ পূরণের জন্য সারা দেশের উপকূলীয় অঞ্চলসহ জেলা-উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ গড়ে তুলছে সরকার। এরমধ্যে মুজিববর্ষেই ১৭০টি মসজিদ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
রংপুর, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলায় সরেজমিন ঘুরে দেখা যায়, দ্রুত তৈরি হচ্ছে এসব মডেল মসজিদ। সিরাজগঞ্জ ও রংপুর জেলায় ৯০ শতাংশ নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
বিগত ২০১৪ সালের নির্বাচনি ইশতেহারে এ মসজিদগুলো নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল আওয়ামী লীগ। এর প্রাথমিক পরিকল্পনা করেন স্বয়ং দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার গঠনের পর প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প ৮ হাজার ৭২২ কেটি টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয়।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













