ডাব্লিউআইসিসিআই অ্যাওয়ার্ড অর্জন করলেন স্পিকার

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-০৬ ২০:০৪:৩৫


জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ‘ওমেন ইকোনমিক ফোরাম’ (WEF) কর্তৃক ডাব্লিউআইসিসিআই অ্যাওয়ার্ড ২০২১ ফর: উইমেন অফ দ্যা ডিকেড ইন পাবলিক লাইফ এন্ড লিডারশিপ” পুরস্কারে ভূষিত হয়েছেন।

আজ শনিবার ‘বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অফ দ্যা উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’-এর উদ্যোগে আয়োজিত ‘এশিয়ান উইমেন এন্টারপ্রিনিউর্স সামিট ২০২১’ শীর্ষক সামিটে স্পিকারকে এ পুরস্কার  দেওয়া হয়। নারী উন্নয়নে দীর্ঘদিন কাজ করার স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

সানবিডি/এনজে