মহামারি করোনা
সঙ্কটে দেশের পোশাক খাত
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-০৮ ১৪:৩০:১৪
চলমান মহামারি করোনা পরিস্থিতিতে সবচেয়ে কঠিন সময় পার করছে রফতানি আয়ের প্রধান খাত।মহামারির প্রথম ঢেউয়ের ধাক্কা সামলে উঠে দাড়াঁতে শুরু করলেও দ্বিতীয় ঢেউ সামলে উঠতে পারেনি এই খাত। সংশ্লিষ্টরা বলছেন, অব্যাহত লোকসানের কারণে তাদের পথে বসার উপক্রম হয়েছে। একইসঙ্গে কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় সহসাই ভালো পরিস্থিতির আশা দেখছেন না এ খাতের ব্যবসায়ীরা।
এ বিষয়ে খাত সংশ্লিষ্টরা বলছেন, উন্নত অনেক দেশের মতো বাংলাদেশে করোনা টিকাদান কর্মসূচির সফলতা, ফের প্রণোদনার ব্যবস্থা করা ও সরকারের জরুরি পদক্ষেপ পোশাক খাতকে গভীর খাত থেকে টেনে তুলতে পারে।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত বছর সব মিলিয়ে রফতানি কমেছে ৫৭৩ কোটি ডলার বা প্রায় ৪৮ হাজার ৭০০ কোটি টাকা। এর মধ্যে পোশাক রফতানি কমে গেছে ৫৬০ কোটি ১৭ লাখ মার্কিন ডলারের, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৪৭ হাজার ৬১৪ কোটি টাকা।
ইপিবি সূত্রে জানা গেছে, চলতি ২০২০-২০২১ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এক হাজার ৫৫৪ কোটি ডলারের পোশাক রফতানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৯৯ শতাংশ কম। আর লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ১২ শতাংশ কম। চলতি বছরের প্রথমার্ধে তৈরি পোশাক রফতানির লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৬২১ কোটি ডলার।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














