যুক্তরাজ্যফেরত আরও ৭৬ প্রবাসীকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০৯ ১৩:১৫:৩৬
যুক্তরাজ্যফেরত আরও ৭৬ জন যাত্রীকে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় (৮ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে ৯ ফেব্রুয়ারি সকাল আটটা পর্যন্ত) এবং গত ১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি সকাল আটটা পর্যন্ত কোয়ারেন্টাইনে যাওয়া যুক্তরাজ্যফেরত যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়ে মোট ১ হাজার ৪৭০ জনে দাঁড়িয়েছে।
জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ২৪টি ফ্লাইটে চার হাজার ১৭০ জন যাত্রী দেশে ফেরেন। তাদের মধ্যে সাতটি ফ্লাইটের যুক্তরাজ্যফেরত ৭৬ জন যাত্রীকে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। অবশিষ্ট চার হাজার ৯৪ জন যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ডা. আবু সাইদ এসব তথ্য জানান।
বিমানবন্দর স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের সূত্র মতে, ১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সর্বমোট ২২ হাজার ৯৭২ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














