ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজে ঋণের ব্যবস্থা করা প্রয়োজন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০৯ ১৪:২২:৪২


ক্ষুদ্র উদ্যোক্তারাই দেশের অর্থনীতির প্রাণ।দেশের অর্থনীতির উন্নয়ন-অগ্রগতির ব্যাপারে গভীরভাবে ভাবতে হবে। দেশজুড়ে ক্ষুদ্র উদ্যোক্তারা যেন সহজে ঋণ পেতে পারেন তার ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার পাশাপাশি প্রয়োজনে আইন প্রণয়ন করা যেতে পারে। সোমবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে ব্যবসা সহজীকরণ সূচক বিষয়ে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এমন কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম ইজ অব ডুয়িং বিজনেসের ওপর গুরুত্ব দিয়ে বলেন, উন্নয়নের দিক থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ বেস্ট সিক্রেট কান্ট্রি। প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বের কারণেই বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আমাদের টার্গেট হলো ২০২৫ সালে মধ্যম, ২০৩১ সালে উচ্চ আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হওয়া। অর্থনৈতিক উন্নয়ন ছাড়া এ লক্ষ্য পূরণ সম্ভব নয়।

সানবিডি/এনজে