দেশের স্থলবন্দর
চালের ট্রাক প্রবেশে অগ্রাধিকার দেয়ার নির্দেশ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-০৯ ১৮:২৭:৩৬
যে সকল স্থলবন্দরে চাল আমদানি হচ্ছে সেগুলো চালবাহী ট্রাককে অগ্রাধিকার দেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিভিন্ন সীমান্ত দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে চালের ট্রাক নির্বিঘ্নে বাংলাদেশে প্রবেশে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সেই বৈঠক থেকেই তিনি এই নির্দেশ দেন।
এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠককালে স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিজিবির মহাপরিচালককে টেলিফোনে এ বিষয়ে ভোমরা, হিলি, বুড়িমারী বাংলাবান্ধা, শেওলাসহ যে সব স্থলবন্দর দিয়ে চাল দেশে আসছে সেসব বন্দর দিয়ে চালের ট্রাক যাতে অগ্রাধিকার ভিত্তিতে আসতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














