পানি-স্যানিটেশন নিশ্চিতকরণ
বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০৯ ১৯:২৩:০৩
দেশের প্রান্তিক অঞ্চলের ৬ লাখ মানুষের জন্য নিরাপদ পানি এবং ৩৬ লাখ (৩.৬ মিলিয়ন) মানুষের স্বাস্থ্যকর স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। পাঁচ বছর গ্রেস দিয়ে ৩০ বছরে এই ঋণ শোধ করতে হবে বাংলাদেশকে।
আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক (ইআরডি) বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে সংস্থাটির বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বর সই করেন।
এই প্রকল্পের অর্থ‘রুরাল ওয়াটার, স্যানিটেশন, হাইজিন (ডব্লিউএএসএইচ) ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট’ এর আওতায় খরচ করা হবে। দেশের সিলেট, চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ৭৮টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














