দক্ষিণ কোরিয়ার প্রতি শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা প্রদানের আহ্বান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১০ ১৮:৩২:২৪
বিভিন্ন পণ্য রফতানিতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা প্রদানে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়া বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। তাদরে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে। দক্ষিণ কোরিয়ার অনেক পণ্যের বিপুল চাহিদা রয়েছে বাংলাদেশে। এখানে উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে দক্ষিণ কোরিয়ার, এ বিনিয়োগ আরও বাড়ানোর সুযোগ রয়েছে। এতে করে উভয় দেশ লাভবান হবে।’
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাংকিউনের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমেরও অংশীদার দক্ষিণ কোরিয়া। তৈরি পোশাক, ইলেকট্রনিক পণ্য উৎপাদনের পাশাপাশি নির্মাণ কাজেও তারা বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














