ওয়ালটনের অর্ধবা‌র্ষি‌কে মুনাফা ৬৪৬ কোটি টাকার বে‌শি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১০ ১৯:১৮:২৮


পুঁজিবাজারে প্রকৌশলখাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ অর্ধবা‌র্ষিক (জুলাই-ডি‌সেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির অর্ধবা‌র্ষি‌কে কর পরবর্তী মুনাফা হয়েছে ৬৪৬ কো‌টি ৩৩ লাখ ৮৮ হাজার ৬৯১ টাকা, যা অাগের বছ‌রের তুলনায় ৩০ কো‌টি টাকা বে‌শি।

বুধবার (১০ ফেব্রুয়া‌রি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ‌সং‌শ্লিষ্ট প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করে তা প্রকাশ করা হয়।

আগের বছরের অর্ধবা‌র্ষিকে (জুলাই-ডি‌সেম্বর, ২০১৯) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা ছিল ৬১৬ কোটি ২৮ লাখ ১ হাজার ৪৬৭ টাকা। ‌সে‌হি‌সে‌বে চল‌তি হিসাব বছ‌রে কর পরবর্তী মুনাফা বে‌ড়ে‌ছে ৩০ কো‌টি ৫ লাখ ৮৭ হাজার ২১৫ টাকা।

এ‌দি‌কে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা। আগের বছরের একই সময়ে ই‌পিএস ছিল ৫.১৭ টাকা।

আর দুই প্র‌ন্তি‌ক মি‌লে ছয় মা‌সে (জুলাই-ডি‌সেম্বর, ২০২০) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১.৩৪ টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ২০.৩৪ টাকা।

২০২০ সা‌লের ৩১ ডি‌সেম্বর পর্যন্ত পুনর্মূল্যায়ন করা শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮৭.৯৪ টাকা। আর ২০২০ সা‌লের ৩০ জুন পর্যন্ত এনএভিপিএস ছিল ২৬১.৯২ টাকা।

এছাড়া অর্ধবা‌র্ষি‌কে (জুলাই-ডি‌সেম্বর, ২০২০) কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪৭.৮৯ টাকা। আগের বছরের একই সময়ে ঋণাত্মক এনওসিএফপিএস ছিল ৪.৭৫ টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর