জ্বালানি খাতে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় ডেনমার্ক

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১১ ১৭:২৮:৪৬


বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রযুক্তিগত সহযোগিতা সহায়তা করতে আগ্রহী।এ জন্য দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র নির্ধারণ করার জন্য সংলাপ আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ওনি এসট্রাপ।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত তার দেশের এই আগ্রহের কথা জানান। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এই আলোচনার সময় ডেনমার্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর আলী মোস্তাক বাট উপস্থিত ছিলেন।

ডেনমার্কের রাষ্ট্রদূত বাংলাদেশের দ্রুত অগ্রগতির প্রশংসা করে বলেন, ‘ডেনমার্কের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রযুক্তিগত সহযোগিতা করতে আগ্রহী। দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র নির্ধারণ করার জন্য সংলাপের আয়োজন করা যেতে পারে।’ এ সময় তিনি ক্লিন এনার্জি ও গ্রিন এনার্জি ট্রানজিশন নিয়ে আলোচনা করেন।

সানবিডি/এনজে