টিকা নিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-১৪ ১৫:২২:১৭
মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ টিকা নিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমদ। টিকা নেয়ার পর তিনি সকলকে কোনো প্রকার গুজবে কান না দিয়ে করোনাভাইরাসের টিকা নিতে আহ্বান জানান।
এছাড়া দেশের আপামর জনসাধারণ ও সেনাবাহিনীর সদস্যদের জন্য করোনা টিকা নেয়ার সুব্যবস্থা করায় তিনি প্রধানমন্ত্রীর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














