বিস্তৃত হচ্ছে নারী পল্লী কর্মসংস্থান প্রকল্প
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৪ ১৮:৩৮:৩৮
দেশে বিস্তৃত করা হচ্ছে নারী পল্লী কর্মসংস্থান প্রকল্প। এ লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে দারিদ্রপীড়িত নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প হাতে নিচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়।
এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রশিক্ষণ ও ঋণ সহায়তাপ্রাপ্ত সুফলভোগী সদস্যদের বার্ষিক গড় মাথাপিছু আয় ২০২৫ সালের জুনের মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে। ২০২৫ সালের মধ্যে সুফলভোগী নারী সদস্যদের গড় মাথাপিছু তিন হাজার টাকা এবং স্কুলগামী কিশোরীদের গড় মাথাপিছু পাঁচ হাজার টাকার নিজস্ব সঞ্চয় তহবিল সৃষ্টি করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৪৬ কোটি ৫৫ লাখ টাকা।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














