অক্সফোর্ডের টিকার দ্বিতীয় চালান আসছে ২২ ফেব্রুয়ারি

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-১৫ ১৪:২৯:১০


মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাষ্ট্রাজেনেকার করোনা টিকার দ্বিতীয় চালান আগামী ২২ ফেব্রুয়ারি আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নেয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ ব্যাপারে তিনি বলেন, ‘আগামী ২২ ফেব্রুয়ারি টিকার দ্বিতীয় চালান আসবে। এখন পর্যন্ত ৩০ লাখ টিকা আনার চিন্তাভাবনা চলছে। আমাদের চাহিদার ওপর টিকার সংখ্যা কম-বেশি হতে পারে। কারণ এখনও ৬০ লাখের বেশি টিকার মজুদ রয়েছে। টিকা নিয়ে কোনো সংকট হবে না।’

সানবিডি/এনজে