ভাসানচরের পথে আরও ২ হাজার রোহিঙ্গা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৫ ১৫:০৮:২৬
চতুর্থ দফায় নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছেন আরও ২ হাজার ১২ জন রোহিঙ্গা।আজ সোমবার সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে ভাসানচরের উদ্দেশে রওনা দেন তারা।
সকাল ৬টা থেকে রোহিঙ্গারা নৌবাহিনীর জাহাজে উঠতে শুরু করেন। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে নৌবাহিনীর জাহাজগুলো ভাসানচরের উদ্দেশে রওনা দেয়।
রোহিঙ্গাদের যাওয়ার বিষয়টি নৌবাহিনীর কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের উদ্দেশে রোববার কক্সবাজার থেকে বাসে করে চট্টগ্রাম পৌঁছান রোহিঙ্গারা। আজ আরও দেড় হাজার জনকে কক্সবাজার থেকে চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে, তিন দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ৬ হাজার ৬৮৮ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। এছাড়া অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসা ৩০৬ জন রোহিঙ্গাকে গত মে মাসে ভাসানচরে নিয়ে যায় সরকার, তারাও সেখানে রয়েছেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














