একনেকে ১৯ হাজার ৮৪৪ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-১৬ ১৪:৫২:৫৫


জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৯ হাজার ৮৪৪ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি অর্থায়ন ছয় হাজার ৫৯৯ কোটি ৮৮ লাখ এবং বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়া হবে ১৩ হাজার ২৪৪ কোটি ৬৯ লাখ টাকার।

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন।

সানবিডি/এনজে