তাঁতিদের জীবনমান উন্নয়নে নীতিমালা প্রণয়ণের সিদ্ধান্ত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৬ ১৮:৪৫:৩০
দেশের তাঁতশিল্প ও তাঁতিদের জীবনমান উন্নয়ন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) কক্সবাজার বেসিক সেন্টার পরিদর্শনকালে তিনি একথা বলেন।
এ সময় বস্ত্র ও পাটমন্ত্রী বলেন গোলাম দস্তগীর গাজী বলেন, তাঁতশিল্প এবং তাঁতিদের উন্নয়ন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। কোন পরিকল্পনা বা নীতিমালা প্রণয়ন করলে তাঁতিদের জীবনমান উন্নয়ন করা সম্ভব, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সেরূপ নীতিমালা প্রণয়ন করবে। তাঁতিদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং মূলধন যোগানের কষ্ট দূর করার জন্য সরকার কাজ করেছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














