১৬ ডিসেম্বর চালু হচ্ছে দিয়াবাড়ি-আগারগাঁও মেট্রোরেল

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৭ ১৯:০৯:০৩


চলতি ২০২০ বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মেগা প্রজেক্ট মেট্রোরেলের প্রথম সেকশন দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু করা হবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেলের ডিপো পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি। এ সময় মেট্রোরেল প্রকল্পের এমডি এমএন সিদ্দিকসহ প্রকল্পের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমাদের সিস্টেমকে আমি বিশ্বাস করি। আমাদের কর্মী, ইঞ্জিনিয়ার, যারা কাজ করছে, তাদের ওপর আমার আস্থা আছে। সেই আস্থা ভরসায় আমরা বলছি, তারাও এ দেশের নাগরিক, তাদেরও দেশপ্রেম আছে। আমরা চাই, বিজয় দিবসে মেট্রোরেলে প্রথম সেকশন আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করার।’

Sunbd/NJ