আগৈলঝাড়ায় ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
প্রকাশ: ২০১৬-০১-০৪ ১৬:৫০:১৩
শিক্ষা, শান্তি, প্রগতির ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বরিশালের আগৈলঝাড়ায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল সোমবার সকালে উপজেলা সদরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য আনন্দ র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে দশটায় ব্যান্ডপার্টি সহকারে পাঁচ সহস্রাধিক নেতাকর্মী নিয়ে আনন্দ র্যলী উপজেলা পরিষদ চত্বর ঘুরে দলীয় কার্যালয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, যতীন্দ্র নাথ মিস্ত্রী, সাবেক ছাত্রলীগ নেতা জসীম সরদার, তমাল বাড়ৈ, সবুজ আকন, ফিরোজ সিকদার, ছাত্রলীগ নেতা বরুণ বাড়ৈ, মিন্টু সেরনিয়াবাত। আলোচনা সভা শেষে নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ও মিষ্টি বিতরণ করেন।
সানবিডি/ঢাকা/অপূর্ব/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













