কৃষিপণ্যের তালিকায় চা অন্তর্ভুক্তির পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৯ ১০:১০:১৭
দেশের চা উৎপাদনকারীদের উৎসাহিত করতে হবে এবং চায়ের গুনগতমান উন্নত করতে হবে বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।তিনি বলেন, এজন্য চা কৃষিপণ্যের তালিকায় অন্তর্ভুক্তির উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে চা উৎপাদনকারীরা কৃষিপণ্য উৎপাদনে সুযোগ-সুবিধা পান।
বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশ চা বোর্ডের সম্মেলন কক্ষে চা শিল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন সরকার চা শিল্পের উন্নয়নে রোডম্যাপ বাস্তবায়ন করছে, দেশে চা উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভোগও বেড়েছে। ফলে আশানুরূপ চা রফতানি করা সম্ভব হচ্ছে না। চা উৎপাদন আরো বাড়িয়ে রফতানি বৃদ্ধি করতে হবে।
মন্ত্রী আরও বলেন, একটি চা বাগানও অলাভজনক রাখা যাবে না। দেশে চায়ের উৎপাদন বাড়াতে সরকার সব ধরনের সহযোগিতা দিচ্ছে। দেশের উত্তরাঞ্চলে চা উৎপাদন শুরু হয়েছে। দিন দিন এ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আশার কথা, বর্তমানে দেশের উৎপাদিত চায়ের ১২ ভাগ আসছে উত্তরাঞ্চল থেকে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














