তাঁতশিল্পকে আরও উন্নত সমৃদ্ধশালী করার পরিকল্পনা: পাটমন্ত্রী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-২০ ১৮:৪৪:২৯


দেশের তাঁতশিল্পের উন্নয়নকে আরও সম্প্রসারিত করাই বর্তমান সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেচেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। তিনি বলেন, আমাদের তাঁতিদের মেধা সত্যিই প্রশংসার দাবি রাখে। এই তাঁত শিল্পকে সরকার আরও উন্নত এবং সমৃদ্ধশালী করতে চায়। সেদিকে সরকা‌রের দৃষ্টি রয়েছে এবং এজন্য যা যা করণীয় সরকার তা করবে।’

আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতার ছোনা‌বো এলাকায় তাঁতি কার্ড বিতরণী অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন। বাংলা‌দেশ তাঁত বো‌র্ডের বে‌সিক সেন্টা‌রে তাঁতি‌দের আর্থ-সামা‌জিক অবস্থার উন্নয়‌নে ‘চল‌তি মূলধন সরবরাহ ও তাঁ‌তের আধু‌নিকায়ন প্রক‌ল্পে’র আওতায় ‌দে‌শের সব তাঁতি‌কে এই কার্ড দেওয়া হচ্ছে। বাংলা‌দেশ তাঁত বো‌র্ড এই প্রকল্প বাস্তবায়ন করছে।

এই অনুষ্ঠানে মোট ২৬১ জন তাঁতির মাঝে কার্ড বিতরণ করা হয়।

সানবিডি/এনজে